গাজোলে দেওতলা অঞ্চলের দাওয়েল উচ্চ বিদ্যালয়ের ১০ টি কম্পিউটার চুরি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। পত্নত্ব পল্লি এলাকায় রয়েছে ওই বিদ্যালয়টি।
বিদ্যালয়ের ভার প্রাপ্ত শিক্ষক সচিন রায় জানান, আজ ভোরের নাগাদ তার কাছে ফোন আসে স্থানীয় শিক্ষক রঞ্জিত পালের যে বিদ্যালয়ে চুরি হয়েছে। খবর পাওয়া মাত্র তিনি বিদ্যালয়ে পৌঁছে দেখেন স্কুলের গ্রিল ভেঙে তারপর ছয় খানা তালা ভেঙে ১০ টি কম্পিউটার নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা। ঘটনাস্থলে একটি চপল ও পাশে একটি গমের জমিতে কম্পিউটারের ৫ টি ইউপিএস ফেলে যায় দুস্কৃতিরা। চুরি যাওয়া কম্পিউটার গুলির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। গাজোল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দাওয়েল উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত শিক্ষক সচিন রায়। তদন্তে গাজোল থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ogf05fyvTaM